বিষয়কোড
25711
T · তত্ত্বীয় পিরিয়ড/সপ্তাহ
2
P · ব্যবহারিক পিরিয়ড/সপ্তাহ
0
C · ক্রেডিট
2
যে টেকনোলজি ও পর্বে পড়ানো হয় (২৯টি)

উদ্দেশ্য

বাংলা সাহিত্য পঠন-পাঠনে ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীরা জাতীয় চেতনাবোধ, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা, শুদ্ধাচার, নৈতিক মূল্যবোধ এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা পাবে।

শিখনফল

শিক্ষার্থীরা:

  • দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি মমত্ববোধ এবং ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করবে;
  • সামাজিক মূল্যবোধ, মানবিকতা ও অসাম্প্রদায়িক জীবনবোধে জাগ্রত হবে;
  • বাংলাদেশের মানুষ ও প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে;
  • নতুন শপথে আত্মপ্রত্যয়ী হয়ে এগিয়ে যাওয়ার ধারণা লাভে অনুপ্রাণিত হবে;
  • সকল মানুষের সমমর্যাদা অর্থাৎ নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে ধারণা লাভ করবে;
  • ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে;
  • বাংলাদেশের গ্রামীণ জীবনচিত্র ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করবে।

বিস্তারিত পাঠ্যসূচি

প্রতি ক্লাস ১ পিরিয়ড · মোট 32 ক্লাস · 60 নম্বর

সবুজ দাগ যত লম্বা, সেই ইউনিটে ক্লাস তত বেশি। এই বিষয়ে নম্বর অংশভিত্তিক। ইউনিটে চাপ দিলে বিস্তারিত খুলবে।

বাংলা কবিতা20 নম্বর
01বঙ্গভাষা — মাইকেল মধুসূদন দত্ত03 ক্লাস
  • ১.১ মাতৃভাষার প্রতি মমত্ববোধ জাগ্রত করা।
  • ১.২ সনেট সম্পর্কে ধারণা লাভ করা।
  • ১.৩ অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটাতে পারা।
02সোনার তরী — রবীন্দ্রনাথ ঠাকুর02 ক্লাস
  • ২.১ রূপক কবিতা সম্পর্কে ধারণা লাভ করা।
  • ২.২ মানবজীবনের গভীর সত্যকে উপলব্ধি করতে পারা।
03খেয়া পারের তরণী — কাজী নজরুল ইসলাম03 ক্লাস
  • ৩.১ মুসলিম জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা।
  • ৩.২ সত্য-মিথ্যা, লোভ-লালসার দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে জীবনের সারবস্তুকে উপলব্ধি করতে পারা।
  • ৩.৩ সঠিক পথে চলার ধারণা লাভ করা।
04আবার আসিব ফিরে — জীবনানন্দ দাশ02 ক্লাস
  • ৪.১ দেশের প্রতি মমত্ববোধ জাগ্রত করা।
  • ৪.২ মানুষ ও প্রকৃতির মধ্যে এক সুগভীর সম্পর্ক উদ্‌ঘাটন করা।
05প্রত্যাবর্তনের লজ্জা — আল মাহমুদ02 ক্লাস
  • ৫.১ মাটি ও মায়ের কাছে ফিরে যাওয়ার আকুলতা অনুভব করা।
  • ৫.২ শহুরে যান্ত্রিকতার হাতছানিকে উপেক্ষা করতে পারা।
  • ৫.৩ গ্রামীণ জীবনাচরণের প্রতি আকর্ষণ উপলব্ধি করা।
গদ্যাংশ (ছোটগল্প)12 নম্বর
06অপরিচিতা — রবীন্দ্রনাথ ঠাকুর03 ক্লাস
  • ৬.১ বাংলা ছোটগল্প সম্পর্কে ধারণা লাভ করা।
  • ৬.২ সমকালীন সমাজজীবনের জটিল-কুটিল রূপ সম্পর্কে জানতে পারা।
  • ৬.৩ বাল্যবিবাহ ও পণপ্রথার কুপ্রভাব সম্পর্কে সচেতন হতে পারা।
07বিলাসী — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়02 ক্লাস
  • ৭.১ সমাজের শ্রেণি-বৈষম্য সম্পর্কে ধারণা লাভ করা।
  • ৭.২ চরিত্রের মধ্যে আত্মত্যাগের দৃষ্টান্ত উপলব্ধি করা।
08জাহাজী — সৈয়দ ওয়ালীউল্লাহ02 ক্লাস
  • ৮.১ নিঃসঙ্গ মানবজীবনের পীড়াদায়ক অবস্থা সম্পর্কে জানতে পারা।
  • ৮.২ বেঁচে থাকার জন্য প্রকৃতির সাথে নিঃসঙ্গ মানবজীবনের সম্পর্ক অনুধাবন করতে পারা।
প্রবন্ধ10 নম্বর
09অর্ধাঙ্গী — বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন03 ক্লাস
  • ৯.১ নারী শিক্ষা সম্পর্কে সচেতন হতে পারা।
  • ৯.২ নারীদের আত্মসচেতনতার গুরুত্ব উপলব্ধি করা।
  • ৯.৩ নারীর অধিকার নিশ্চিতকরণে পুরুষের সহযোগিতাপূর্ণ মনোভাব সৃষ্টি করা।
10জীবন ও বৃক্ষ — মোতাহের হোসেন চৌধুরী03 ক্লাস
  • ১০.১ জীবনের সকল ক্ষেত্রে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারা।
  • ১০.২ জীবনবোধ ও মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করা।
  • ১০.৩ মনুষ্যজীবন বিকাশে প্রকৃতিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে শেখা।
নাটক08 নম্বর
12মানুষ — মুনীর চৌধুরী03 ক্লাস
  • ১২.১ একাঙ্কিকা নাটক সম্পর্কে ধারণা লাভ করা।
  • ১২.২ উপমহাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সম্পর্কে অনুধাবন করতে পারা।
  • ১২.৩ মানবিকতাকে সব কিছুর ঊর্ধ্বে বিবেচনা করতে শেখা।
উপন্যাস10 নম্বর
11সূর্য-দীঘল বাড়ী — আবু ইসহাক04 ক্লাস
  • ১১.১ বাঙালি জাতির অতীত সামাজিক পরিবেশ বিশ্লেষণ করতে পারা।
  • ১১.২ গ্রামীণ জীবনভাবনা ও কুসংস্কার সম্পর্কে সচেতন হতে পারা।
  • ১১.৩ 'নারীর জীবন সংগ্রাম ও তার প্রতিবাদী চেতনা' উপলব্ধি করতে পারা।
  • ১১.৪ "ধনী-গরিব" শ্রেণি-বৈষম্য সম্পর্কে সচেতনতা অর্জন করা।

সহায়ক গ্রন্থ

ক্রমরচনাগ্রন্থ / উৎসলেখক
০১বঙ্গভাষাচতুর্দশপদী কবিতাবলীমাইকেল মধুসূদন দত্ত
০২সোনার তরীসোনার তরীরবীন্দ্রনাথ ঠাকুর
০৩খেয়া পারের তরণীঅগ্নিবীণাকাজী নজরুল ইসলাম
০৪আবার আসিব ফিরেরূপসী বাংলাজীবনানন্দ দাশ
০৫প্রত্যাবর্তনের লজ্জাসোনালি কাবিনআল মাহমুদ
০৬অপরিচিতাগল্পগুচ্ছরবীন্দ্রনাথ ঠাকুর
০৭বিলাসীপ্রথম প্রকাশ 'ভারতী' পত্রিকা, ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮ খ্রি.), বৈশাখ সংখ্যাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
০৮জাহাজীনয়নচারাসৈয়দ ওয়ালীউল্লাহ
০৯অর্ধাঙ্গীমতিচূর (১ম খণ্ড)বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
১০জীবন ও বৃক্ষসংস্কৃতি কথামোতাহের হোসেন চৌধুরী
১১সূর্য-দীঘল বাড়ীসূর্য-দীঘল বাড়ীআবু ইসহাক
১২মানুষ (নাটক)মুনীর চৌধুরী রচনাসমগ্রমুনীর চৌধুরী
১৩—উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
১৪—বাংলা ব্যাকরণ ও নির্মিতিজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

মূল নথি সম্পর্কে টীকা

  • এই বিষয়ের মূল নথি বাংলায় লেখা; এখানে অনুবাদ নয়, মূল লেখাটিই Unicode-এ তুলে ধরা হয়েছে।
  • মূল নথিতে নাটক "মানুষ"-এর ক্রমিক ১২ এবং উপন্যাস "সূর্য-দীঘল বাড়ী"-র ক্রমিক ১১; নাটকটি উপন্যাসের আগে ছাপা হয়েছে। এখানে মূল ক্রমই রাখা হয়েছে।
  • মূল নথিতে নম্বর রচনাভিত্তিক নয়, শাখাভিত্তিক দেওয়া আছে (কবিতা ২০, ছোটগল্প ১২, প্রবন্ধ ১০, নাটক ৮, উপন্যাস ১০)।
  • মূল নথিতে উল্লেখ আছে: বোর্ড প্রয়োজনে পাঠ্যসূচির ইউনিটভিত্তিক নম্বর কমবেশি করতে পারবে।