বিষয়কোড
25721
T · তত্ত্বীয় পিরিয়ড/সপ্তাহ
2
P · ব্যবহারিক পিরিয়ড/সপ্তাহ
0
C · ক্রেডিট
2
যে টেকনোলজি ও পর্বে পড়ানো হয় (২৯টি)

উদ্দেশ্য

বাংলা ব্যাকরণ অংশে সকল ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাকরণ ও ভাষা দক্ষতা বৃদ্ধির সাথে দেশপ্রেম ও মূল্যবোধকে উজ্জীবিত করবে। পঠনে ও লেখনিতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন, সৃজনশীল প্রতিভার বিকাশ সাধন, সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং দৃষ্টিভঙ্গির কাঙ্ক্ষিত পরিবর্তন আনয়নে সম্যক ধারণা পাবে।

শিখনফল

শিক্ষার্থীরা:

  • ব্যবহারিক জীবনে ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার বিভিন্ন দিক বর্ণনা করতে পারবে।
  • ব্যাকরণের সংজ্ঞা, পরিচয়, বিষয়বস্তু ও পরিধি সম্পর্কে অবহিত হবে।
  • বাংলা সাহিত্যের যুগবিভাগ সম্পর্কে ধারণা লাভ করবে।
  • প্রমিত বাংলা বানানের নিয়মের আলোকে বাংলা শব্দ ও বাক্য শুদ্ধভাবে প্রয়োগ করতে পারবে।
  • প্রশাসনিক, দাপ্তরিক ও বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রয়োজনীয় শব্দ ও পরিভাষা ব্যবহার করতে পারবে।
  • চিঠিপত্র, চাকরির দরখাস্ত, প্রতিবেদন, মুঠোফোন ও ই-মেইলে যোগাযোগের জন্য বাংলা ভাষায় বার্তা ও চিঠি লিখতে পারবে।
  • পাঠ্যসূচিভুক্ত এবং পাঠ্যবহির্ভূত ভাষা-সাহিত্য পাঠ করে নিজের অনুভূতি প্রকাশ করতে ও লিখতে পারবে।

বিস্তারিত পাঠ্যসূচি

প্রতি ক্লাস ১ পিরিয়ড · মোট 32 ক্লাস · 60 নম্বর

সবুজ দাগ যত লম্বা, সেই ইউনিটে নম্বর তত বেশি। ইউনিটে চাপ দিলে বিস্তারিত খুলবে।

01বাংলা ব্যাকরণ ও ব্যাকরণ পাঠের গুরুত্ব03 ক্লাস03 নম্বর
  • ১.১ বিষয়বস্তু ও পরিধি।
  • ১.২ ব্যাকরণ পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
02বাংলা ভাষা03 ক্লাস05 নম্বর
  • ২.১ ভাষার সংজ্ঞা, উৎপত্তি ও ক্রমবিকাশ।
  • ২.২ বাংলা সাহিত্যের যুগবিভাগ।
  • ২.৩ বাংলা ভাষার রূপ ও রীতি।
03বাংলা ধ্বনিতত্ত্ব03 ক্লাস10 নম্বর
  • ৩.১ ধ্বনি ও বর্ণ, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি।
  • ৩.২ বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের নিয়ম।
  • ৩.৩ ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান।
  • ৩.৪ ধ্বনির পরিবর্তন।
04রূপতত্ত্ব03 ক্লাস09 নম্বর
  • ৪.১ শব্দ, শব্দের শ্রেণিবিভাগ (সংজ্ঞা, উৎপত্তি, গঠন ও অর্থ অনুযায়ী)।
  • ৪.২ শব্দগঠন প্রক্রিয়া।
  • ৪.৩ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ ও পারিভাষিক শব্দ।
05বাক্যতত্ত্ব03 ক্লাস05 নম্বর
  • ৫.১ বাক্য প্রকরণ (সংজ্ঞা, সার্থক বাক্যের বৈশিষ্ট্য)।
  • ৫.২ বাক্যের শ্রেণিবিভাগ (বাক্যের অংশগত বিভাগ, বাক্যের গঠন ও অর্থ অনুযায়ী শ্রেণিবিভাগ)।
06বাক্য সংকোচন, বাগধারা, প্রবাদ-প্রবচন03 ক্লাস05 নম্বর
  • ৬.১ বাক্য সংকোচন।
  • ৬.২ বাগধারা।
  • ৬.৩ প্রবাদ-প্রবচন।
07বিরচন (ভাবসম্প্রসারণ, সারাংশ/সারমর্ম)03 ক্লাস05 নম্বর
  • ৭.১ ভাবসম্প্রসারণ।
  • ৭.২ সারাংশ/সারমর্ম।
08প্রতিবেদন03 ক্লাস06 নম্বর
  • ৮.১ জাতীয় দিবস বিষয়ক।
  • ৮.২ প্রাতিষ্ঠানিক ও সংবাদপত্রে প্রকাশের উপযোগী।
09পত্র লিখন04 ক্লাস06 নম্বর
  • ৯.১ পত্রের প্রকারভেদ ও বিভিন্ন অংশ।
  • ৯.২ আবেদনপত্র ও যোগদানপত্র।
  • ৯.৩ স্মারকলিপি ও মানপত্র।
  • ৯.৪ সংবাদপত্রে প্রকাশ ও যোগাযোগের জন্য ই-মেইল, ক্ষুদেবার্তা।
10প্রবন্ধ রচনা04 ক্লাস06 নম্বর
  • ১০.১ দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, স্মরণীয় দিবস।
  • ১০.২ প্রকৃতি, শিক্ষা, খেলাধুলা।
  • ১০.৩ বিজ্ঞান, জীবনী।

সহায়ক গ্রন্থ

ক্রমগ্রন্থলেখক / প্রকাশক
০১ভাষা সৌরভ: ব্যাকরণ ও রচনামাহবুবুল আলম
০২উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা শিক্ষাড. হায়াৎ মামুদ
০৩বাংলা লেখার নিয়ম কানুনড. হায়াৎ মামুদ
০৪প্রমিত বাংলা বানানের নিয়মবাংলা একাডেমি
০৫উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
০৬বাংলা ব্যাকরণ ও নির্মিতিজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

নম্বর বণ্টন (মোট ১০০)

খাতনম্বর
Attendance05
Class Test (Listening Test)06
Quiz Test (Speaking)04
Presentation and Assignment05
Midterm20
Final60
মোট100

মূল নথি সম্পর্কে টীকা

  • এই বিষয়ের মূল নথি বাংলায় লেখা; এখানে অনুবাদ নয়, মূল লেখাটিই Unicode-এ তুলে ধরা হয়েছে।
  • নম্বর বণ্টনের সারণিটি মূল নথিতে ইংরেজিতে আছে এবং সেখানে "Class Test (Listening Test)" ও "Quiz Test (Speaking)" লেখা, যা English বিষয়ের ছকের সঙ্গে মেলে; মূলের মতোই রাখা হয়েছে।
  • মূল নথিতে উল্লেখ আছে: বোর্ড প্রয়োজনে পাঠ্যসূচির ইউনিটভিত্তিক নম্বর কমবেশি করতে পারবে।